লঙ্কার পাশেই থাকার বার্তা ভারতের


|

লঙ্কার পাশেই থাকার বার্তা ভারতের
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এম এম আলি সাবরির সঙ্গে জয়শঙ্কর
যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর অর্থনৈতিকভাবে সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলংকা।

১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর অর্থনৈতিকভাবে সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। গত ১৯ ও ২০ জানুয়ারি দেশটিতে সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এই সফরকে শ্রীলংকার উন্নয়ন ও অগ্রগতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় এ গণমাধ্যমটি বলছে, শ্রীলংকা সফর করে দেশটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জয়শঙ্কর। প্রতিকূল পরিস্থিতিতে দেশটির পাশে থাকার অঙ্গীকার করেছে ভারত। প্রতিবেশীর অগ্রাধিকারই ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি, শ্রীলংকাকে এ কথাও জানিয়েছেন জয়শঙ্কর।

গত কয়েক মাস ধরেই টালমাটাল শ্রীলংকার অর্থনীতি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়েছে। মুদ্রাস্ফীতির কারণে তলানিতে ঠেকেছে মুদ্রার মান। এ অবস্থায় দেশটির অর্থনীতি সচল রাখতে ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে ভারত। সফরের সময় যৌথভাবে দেশটির অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন জয়শঙ্কর।

দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে ভারতের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার পর্যটন খাত উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব দেন জয়শঙ্কর। এতে ভারতীয় পর্যটকদের কাছ থেকে প্রচুর রুপি উপার্জন করে স্বাবলম্বী হতে পারবে শ্রীলংকা। ভারতও বেশি পর্যটক পাঠানোতে ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, শ্রীলংকার সঙ্গে জ্বালানি, পর্যটন খাতসহ দ্বিপাক্ষিক বেশ কয়েকটি খাতে একসঙ্গে কাজ করবে ভারত। এ সময় তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতায় একমত হয়েছে ভারত ও শ্রীলংকা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|