মালদ্বীপ ও শ্রীলংকা সফরে জয়শঙ্কর


|

মালদ্বীপ ও শ্রীলংকা সফরে জয়শঙ্কর
প্রতীকী ছবি
মালদ্বীপ এবং শ্রীলঙ্কা উভয়ই ভারত মহাসাগর অঞ্চলে ভারতের প্রধান সামুদ্রিক প্রতিবেশী এবং প্রতিবেশী প্রথম নীতির অন্তর্ভূক্ত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিবেশী দুই দেশ মালদ্বীপ এবং শ্রীলংকায় পাঁচ দিনের সফরে যাচ্ছেন। স্থানীয় সময় বুধবার থেকে আরম্ভ করে সফর শেষে ভারতে ফিরবেন তিনি। চীন-ভারত রাজনৈতিক প্রভাব বিস্তারের খেলায় দ্বীপ রাষ্ট্র দুটিতে এস জয়শঙ্করের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এস জয়শঙ্কর ১৮-১৯ জানুয়ারী মালদ্বীপ এবং ২০ থেকে ২২ জানুয়ারী শ্রীলংকায় সফরের সময় বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষর করবেন।

বিবৃতিতে আরও জানানো হয়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের আদ্দু শহর সফর করবেন। এ সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র সঙ্গে সাক্ষাত করবেন এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

এতে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর -এ সফরে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা, মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা এবং দেশটির নিরাপত্তা বৃদ্ধিতে অবদান রাখবে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ভারত-সমর্থিত প্রকল্পের উদ্বোধন/হস্তান্তর-এর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মঙ্গলবার (২০ জানুয়ারী) জয়শঙ্কর কলম্বো সফরকালে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে, খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির অনুমতি দিয়ে দ্বীপ দেশটিকে তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য ভারত শ্রীলংকাকে এক বিলিয়ন ডলার ঋণ সুবিধা দিয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|