দ্রুততার সাথে নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল ভারত


|

দ্রুততার সাথে নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল ভারত
সিরিয়ায় সরকারপন্থী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে নতুন সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই পরামর্শ জারি করা হয়েছে।
সিরিয়ায় চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ দেশটিতে কোনো ধরনের ভ্রমণ করা থেকে নাগরিকদের বিরত থাকার পরামর্শ দিয়েছে সরকার। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এই পরামর্শ জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বিবৃতিতেএকটি জরুরি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছেবর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের দামেস্কেসে ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলছে মন্ত্রণালয়।
নয়াদিল্লির জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে সিরিয়া ত্যাগ করেন। যারা তা পারবেন না তাদের জন্য নিরাপত্তা সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং তাদের চলাচল ন্যূনতম পর্যন্ত সীমাবদ্ধ রাখতে বলছে মন্ত্রণালয়।
শেয়ার করা জরুরি হেল্পলাইন নম্বরটি দামেস্কে ভারতীয় দূতাবাসের জন্য। এটি হলো +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩। এই নম্বরটি হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যেতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া একটি জরুরি ইমেল আইডি দেয়া হয়েছে। যেটি হলোhoc.damascus@mea.gov.in
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেনসিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। যার মধ্যে ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন।
গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ায় অভিযান চালাচ্ছে বিদ্রোহী বাহিনী। গত এক সপ্তাহে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে তারা। বিদ্রোহীদের অভিযান অব্যাহত থাকায় দেশটির ক্ষমতাসীন আসাদ সরকার ঝুঁকির মধ্যে পড়েছে। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক। 


প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|