বাংলাদেশকে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ভারতের


|

বাংলাদেশকে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ভারতের
বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি-ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’ বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যের বিষয় হলো, এসব হামলার পেছনে যারা জড়িত, তাদের বড় অংশকেই বাদ দিয়ে; ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করাসহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ভারত সফরে এসেছেন নেপালের সেনাপ্রধান
ভারত সফরে এসেছেন নেপালের সেনাপ্রধান
এই সফর দুই দেশের সামরিক সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি ও আঞ্চলিক নিরাপত্তা উন্নত করার লক্ষ্যে কেন্দ্রিত।
|
ভারত-নেপাল পর্যটন সম্পর্ক: কাঠমান্ডুতে প্রথম সভা
ভারত-নেপাল পর্যটন সম্পর্ক: কাঠমান্ডুতে প্রথম সভা
এই সভাটি মহাকুম্ভ ২০২৫-এর একটি উদ্বোধনী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে।
|
গগনযানের ‘ওয়েল ডেক’ প্রস্তুতিতে সফল ইসরো-নৌবাহিনী
গগনযানের ‘ওয়েল ডেক’ প্রস্তুতিতে সফল ইসরো-নৌবাহিনী
গগনযান মিশন সফল করতে মহাকাশ থেকে নিরাপদে ক্রু ফিরিয়ে আনার পথে বড় অগ্রগতি ভারতের নৌবাহিনী এবং ইসরো।
|
কৃত্রিম বুদ্ধিমত্তা অভিযোজনের শীর্ষে ভারত: গবেষণা
কৃত্রিম বুদ্ধিমত্তা অভিযোজনের শীর্ষে ভারত: গবেষণা
নতুন দক্ষতা অর্জনে ভারতীয় কর্মীদের সক্রিয় ভূমিকা এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকার প্রচেষ্টা উঠে এসেছে এক প্রতিবেদনে।
|
“রাশিয়া-ভারত বন্ধুত্ব সর্বোচ্চ পাহাড়ের চেয়েও উঁচু”
“রাশিয়া-ভারত বন্ধুত্ব সর্বোচ্চ পাহাড়ের চেয়েও উঁচু”
রাজনাথ পুতিনকে বলেছেন, নয়াদিল্লি ও মস্কোর ‘বন্ধুত্ব’ পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের চেয়েও উঁচু এবং গভীরতম সমুদ্রের চেয়েও গভীর
|