কানাডায় মন্দিরে হামলা নিয়ে কড়া বার্তা মোদীর


|

কানাডায় মন্দিরে হামলা নিয়ে কড়া বার্তা মোদীর
এই ধরনের সহিংসতা ভারতের সংকল্পকে দুর্বল করতে পারবে না বলে কানাডাকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদী।
দুই দেশের কূটনেতিক চাপানউতোরের মধ্যেই কানাডায় হিন্দু মন্দিরে হামলা। আক্রান্ত হয়েছেন একদল ভক্ত। হামলা চালানোর অভিযোগ উঠেছে খালিস্তানি সমর্থকদের বিরুদ্ধে। এই হামলার তীব্র নিন্দা করে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাম্পটনে হিন্দু মন্দিরে খালিস্তানি সমর্থকদের হামলার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রকও। এই ধরনের হামলা থেকে মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলিকে রক্ষা করার জন্য জাস্টিন ট্রুডোর সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্দিরে হামলার নিন্দা করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “কানাডায় হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত এই হামলার তীব্র নিন্দা করছি। আমাদের কূটনীতিকদেরও কাপুরুষের মতো ভয় দেখানোর চেষ্টা হয়েছে। এই ধরনের হিংসা ভারতের সংকল্পকে দুর্বল করতে পারবে না।” কানাডা সরকার এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওট্টোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশনও হিন্দু মন্দিরে এই হামলার নিন্দা করেছে। সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছে, কানাডিয়ান এবং ভারতীয় আবেদনকারীদের লাইফ সার্টিফিকেট বা জীবনের শংসাপত্র বিলির জন্য, ওট্টোয়াতে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরের সহযোগিতায় একটি কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছিল ভারতের হাইকমিশন এবং ভ্যাঙ্কুভার ও টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল। আগে থেকেই এই অনুষ্ঠানগুলিতে কঠোর নিরাপত্তার জন্য অনুরোধ করা হয়েছিল। তারপরও, ভারত-বিরোধীরা এই হামলা চালিয়েছে।

ঘটনার পরই হামলার নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। তিনি বলেন, “কোনও ধরনের হিংসামূলক আচরণ গ্রহণযোগ্য নয়।” সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|