ইউক্রেনে শান্তি ফেরাতে ভারত একাগ্র, পুতিনকে মোদী


|

ইউক্রেনে শান্তি ফেরাতে ভারত একাগ্র, পুতিনকে মোদী
মোদী বলেন, আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ পথেই সমাধান সম্ভব। শান্তি ফেরাতে সমস্ত প্রয়াসকে আমরা পরিপূর্ণ সমর্থন জানাই।
ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (২২ অক্টোবর) এ বৈঠক হয়।
বৈঠকে পুতিন বলেনতার ধারণা- তিনি যা বলছেনতা এমনিই বুঝতে পারছেন মোদী। তাকে বলতে শোনা যায়আমাদের সম্পর্ক এতই মজবুত যেআমার মতে আপনি অনুবাদ ছাড়াই আমার কথা বুঝতে পারবেন। পুতিনের বক্তব্যের জবাবে মোদী বলেনতিন মাসের মধ্যেই আমার রাশিয়ায় আসা থেকে প্রতিফলিত হয়আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ও গভীর বন্ধুত্বের।
এদিন মোদীকে পুতিন আরও বলেনব্রিকসে ভারত-রাশিয়া সহযোগিতাকে আমরা বাড়তি গুরুত্ব দিই। কেননা আমরা দুই দেশই প্রতিষ্ঠাতা সদস্য। আমরা আমাদের আইনসভাগুলির মধ্যে বর্ধিত সহযোগিতা প্রত্যক্ষ করছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন পরস্পরের সঙ্গে। এবং বাণিজ্যে ইতিবাচক বৃদ্ধি দেখা যাচ্ছে। 
জবাবে মোদী বলেনআমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ পথেই সমাধান সম্ভব। শান্তি ও স্থায়িত্ব ফেরাতে সমস্ত প্রয়াসকে আমরা পরিপূর্ণ সমর্থন জানাই
প্রসঙ্গতপ্রায় সাড়ে তিন মাসের মাথায় দ্বিতীয়বার রাশিয়ার মাটিতে পা রাখলেন মোদী। দুদিন সেদেশে থাকবেন তিনি। কাজান শহরের কোরস্তোনের একটি হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর থাকার আয়োজন করা হয়েছে। সেখানে মোদীর জন্য অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। হোটেলে পৌঁছতেই তাঁদেরকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মোদী। তার সঙ্গে হাত মেলানোর পাশাপাশি সেলফিও তুলতে দেখা যায় সকলকে। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|