ভারত সম্পর্কে খামেনির মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি
ফাইল ছবি
ভারত এক বিবৃতিতে বলেছে, আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই।
ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে।
আর এবার ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব হয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমরা যদি ভারতসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মুসলিমদের দুঃখ-কষ্টের প্রতি উদাসীন থাকি, তাহলে আমরা নিজেদেরকে মুসলমান ভাবতে পারি না।
তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে ভারত। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এটিকে “অগ্রহণযোগ্য” বলেও দাবি করেছে দেশটির মোদি সরকার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারত বলেছে, ভারতীয় মুসলমানদের সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মন্তব্য “অগ্রহণযোগ্য”। পবিত্র ঈদে মিলাদুন্নবী — মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জন্মদিন — উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইরানি নেতা গাজার মুসলমানদের পাশাপাশি ভারতীয় মুসলমানদের দুর্দশা-যন্ত্রণা নিয়ে বার্তা দেন।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’
নয়াদিল্লির দাবি, ‘এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকারী দেশগুলোকে অন্যদের সম্পর্কে কোনও পর্যবেক্ষণ দেওয়ার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এর আগে সোমবার এক্সে দেওয়া পোস্টে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন: “আমরা যদি মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনও জায়গায় মুসলমানের দুর্দশা সহ্য করে সে সম্পর্কে আমরা উদাসীন থাকি তবে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে বিবেচনা করতে পারি না।”
তিনি আরও বলেন, “ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মাহ হিসেবে আমাদের অভিন্ন পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে।” সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21