লাওসের সাইবার-স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৪৭ ভারতীয়
ফাইল ছবি
লাওসের সাইবার প্রতারণার কেন্দ্রে আটকে পড়া অন্তত ৪৭ জন ভারতীয়দের দেশ ফেরাল লাওসের ভারতীয় দূতাবাস৷
লাওসের সাইবার প্রতারণার কেন্দ্রে আটকে পড়া অন্তত ৪৭জন ভারতীয়দের দেশ ফেরাল লাওসের ভারতীয় দূতাবাস৷ শনিবার, দক্ষিণপূর্ব এশিয়ার ভারতীয় দূতাবাস থেকে এই উদ্ধারকার্যের কথা জানানো হয়েছে৷
লাওসে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকেই জাল চাকরির ফাঁদে পা দিয়ে ভারত থেকে লাওসে চলে যান৷ তারপর এখানে এসে তাঁরা প্রতারণার শিকার হন৷ এর জন্য ভারতীয় প্রশাসন নাগরিকদের এই নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছে৷
ভারতীয় প্রশাসন এখনও পর্যন্ত ৬৩৫ জন ভারতীয়দের লাওসের সাইবার প্রতারণার কেন্দ্র থেকে উদ্ধার করেছে৷ তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷
ভারতীয় দূতাবাস তাদের অফিসিয়াল সাইট থেকে বিবৃতি প্রকাশ করেছে৷ সেখান থেকে জানা গিয়েছে দূতাবাসের কর্মকর্তারা আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য রাজধানী ভিয়েনতিয়েন থেকে হোকিওতে যান৷
লাওসে ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন উদ্ধারকারী ভারতীয়দের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ তাঁদের সমস্যার কথাও তিনি শুনেছেন৷ উদ্ধারকারী ভারতীয়দের মধ্যে অন্তত ৩০ জন ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন৷ বাকি আরও ১৭ জন শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন৷ সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21