পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক
ফাইল ছবি
আগামী বছরে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব নেবে পোল্যান্ড। তার আগেই পোল্যান্ডে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন মোদি।
৪৫ বছর পরে পোল্যান্ড সফরে ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে পোলিশ সংস্থাগুলোকে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে শামিল হতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে সাফ বার্তা দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে কোনও সমস্যার সমাধান হয় না। উল্লেখ্য, আগামী বছরে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব নেবে পোল্যান্ড। তার আগেই পোল্যান্ডে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন মোদি।
বৃহস্পতিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠক করেন মোদি। তার পরে একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী। সেখান থেকেই পোলিশ বিনিয়োগকারীদের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে অংশ নিতে আহ্বান জানান মোদি। অন্যদিকে পোল্যান্ডের তরফে জানানো হয়, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী তারা। সামরিক অস্ত্রশস্ত্র সংক্রান্ত বাণিজ্য নিয়েও দুই প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানান টাস্ক।
তবে যাবতীয় নজর ছিল মোদির যুদ্ধবিরোধী মন্তব্যের দিকেই। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “২০২৫এর জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হবে পোল্যান্ড। আশা করি পোল্যান্ডের হস্তক্ষেপে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও দৃঢ় হবে। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় যেভাবে যুদ্ধ চলছে সেটা সকলের কাছেই খুব চিন্তার বিষয়। ভারত বরাবরই বিশ্বাস করে, যুদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না।”
শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানোর পক্ষে একাধিকবার বার্তা দিয়েছে নয়াদিল্লি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দাঁড়িয়েও সেই কথা মনে করিয়ে দিলেন মোদি। সেই সঙ্গে জানালেন, শান্তি ফেরাতে ‘বন্ধু’ দেশগুলোকে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত ভারত। উল্লেখ্য, পোল্যান্ড সফর শেষ করে বৃহস্পতিবারই ইউক্রেন পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21