অবকাঠামো উন্নয়ন চুক্তি সেন্ট কিটস-নেভিস এবং ভারতের
ফাইল ছবি
ক্যারিবীয় রাষ্ট্রসমূহ তথা দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান দেশ সেন্ট কিটস-নেভিস। দেশটির রাজধানী বাসেটের নামক শহর।
অবকাঠামো উন্নয়নের চুক্তি করেছে ভারত এবং সেন্ট কিটস-নেভিস। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সহযোগিতার অংশ হিসেবে এই চুক্তিটি সম্পাদন করা হয়েছে। চুক্তিটিতে স্বাক্ষর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেন্ট কিটস ও নেভিসের পররাষ্ট্রমন্ত্রী ডেনজিল ডগলাস।
এর আগে গত ৪ আগস্ট ভারতে রাষ্ট্রীয় সফরে আসেন ডগলাস। ০৯ আগস্ট শুক্রবার নিজ দেশের উদ্দেশ্যে প্রস্থান করেছেন তিনি। এর আগে ভারতের সঙ্গে এই চুক্তি সই করার মাধ্যমে নিজ দেশের সাধারণ মানুষের জন্য উপহার নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ এই রাজনীতিক।
পরবর্তীতে এক প্রেস বার্তায় ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্যারিবীয় রাষ্ট্রসমূহ তথা দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান দেশ সেন্ট কিটস-নেভিস। দেশটির রাজধানী বাসেটের নামক শহর। এর আগে গত ০৬ আগস্ট ডগলাসের সম্মানে ভোজনের আয়োজন করেছিলেন জয়শঙ্কর।
প্রসঙ্গত, সেন্ট কিটস এবং নেভিস হল ক্যারিকম বা ক্যারিবিয়ান সম্প্রদায়ের অংশ। এই জোটে ১৫ টি সদস্য রাষ্ট্র রয়েছে এবং ৫ টি সহযোগী সদস্য রাষ্ট্র রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21