নেপাল সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব
বাণিজ্য, শক্তি, জলসম্পদ, স্বাস্থ্য এবং শিক্ষা ও অবকাঠামোর মতো বিষয়াদিতে সম্পর্কোন্নয়নের বার্তা নিয়ে যাচ্ছেন তিনি।
দুদিনের রাষ্ট্রীয় সফরে নেপাল যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। ৯ আগস্ট, শুক্রবার, ভারতের পররাষ্ট্র দপ্তর এক প্রেস বার্তায় জানিয়েছে, ১১ ও ১২ আগস্ট সরকারী সফরে প্রতিবেশী রাষ্ট্র হিমালয় কন্যা নেপালে যাচ্ছেন তিনি।
জানা গিয়েছে, নেপালের পররাষ্ট্র সচিব সেবা লামসালের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন মিসরি। মূলত বাণিজ্য, শক্তি, জলসম্পদ, স্বাস্থ্য এবং শিক্ষা ও অবকাঠামোর মতো বিষয়াদিতে সম্পর্কোন্নয়নের বার্তা নিয়ে যাচ্ছেন তিনি। এটি ভারতের এটি প্রতিবেশী প্রথম নীতির দৃষ্টান্ত বলেও মনে করছে বিশ্লেষক মহল।
প্রসঙ্গত, ভারত ও নেপালের মধ্যে একটি প্রাচীন সভ্যতা, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সংযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়েছে উচ্চ স্তরের বিনিময় এবং নেপালে প্রধান অবকাঠামো এবং সংযোগ প্রকল্পগুলি সম্পূর্ণ হয়েছে এবং ভারত সরকারের সহায়তায় নতুনগুলি হাতে নেওয়া হয়েছে, এমইএ উল্লেখ করেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21