‘সম্পর্কোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ’, জাপানকে মোদী


|

‘সম্পর্কোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ’, জাপানকে মোদী
ভারতের আর্থিক ও প্রযুক্তি খাতে দীর্ঘদিনের মিত্র জাপান। উভয় দেশের আমজনতার মধ্যকার সম্পর্ক শতাব্দী প্রাচীন।
জাপানের সাথে চলমান দ্বিপাক্ষিক কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ০১ আগস্ট, বৃহস্পতিবার, জাপানের একটি সংসদীয় এবং ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে আলাপচারিতায় এই কথা বলেন তিনি। জাপানের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ফুকুশিরো নুকাগা।
পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, প্রধানমন্ত্রী মোদীর সাথে জাপানের প্রতিনিধি দলের আলোচনার মূখ্য বিষয় ছিলো দু দেশের মধ্যকার চলমান দ্বিপাক্ষিক কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করা এবং উভয় রাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেয়া।
বৈঠক শেষে এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, জাপানের স্পীকার ফুকুশিরো নুকাগার সান্নিধ্যে পেয়ে ভালো লাগছে। অনেক কথা বলেছি আমরা। ভারতের গৃহীত বাণিজ্য অনুকূল নীতির কথা জাপানের বন্ধুদের নিকট তুলে ধরেছি।
প্রসঙ্গত, ভারতের আর্থিক ও প্রযুক্তি খাতে দীর্ঘদিনের মিত্র জাপান। উভয় দেশের আমজনতার মধ্যকার সম্পর্ক শতাব্দী প্রাচীন। এমনকি চলতি সপ্তাহেই জাপান সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া, আর্থিকভাবে ভারতের প্রায় সকল বড় মেগাপ্রকল্পে জাপানের বিনিয়োগ রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক  

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|