অশান্ত বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরেছেন ৬৭০০ পড়ুয়া


|

অশান্ত বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরেছেন ৬৭০০ পড়ুয়া
ফাইল ছবি
রণধীর জয়সওয়াল বলেন, ‘‘বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হওয়ায় আমরা আশাবাদী শীঘ্রই সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে৷’’
অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার পর বাংলাদেশ থেকে ৬৭০০ পড়ুয়াকে ভারতে ফেরানো গিয়েছে৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল৷
উল্লেখ্য, সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলন শুরু হয় বাংলাদেশে৷ ক্রমশ তা হিংসাত্মক চেহারা নেয়৷ কার্যত পুরো বাংলাদেশই জ্বলতে থাকে৷ সেদেশের কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে থাকে৷ কারফিউ জারি করা হয়৷ বাংলাদেশের সেনা ও আধাসেনা নামানো হয় পরিস্থিতি মোকাবিলা করার জন্য৷ কিন্তু তার মধ্যেই শতাধিক আন্দোলনকারী নিহত হয়৷ ফলে আন্দোলনের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে৷
এই পরিস্থিতি বিপদে পড়েন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতের ছাত্রছাত্রীরা৷ ভারত সরকারের তরফে বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্দেশ্য়ে সতর্কবার্তা দেওয়া হয়৷ বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়৷ সরকারি তরফে চেষ্টা করা হয় সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর জন্য৷ অনেকে ব্যক্তিগত চেষ্টাতেও দেশে ফেরার চেষ্টা করেন৷
তবে এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যা বলেছেন, তা থেকে স্পষ্ট যে ৬৭০০ জনকে নিরাপদে ফিরিয়ে আনা গিয়েছে৷ এখনও হয়তো অনেকে আটকে রয়েছেন৷ তাঁদেরও ফেরানোর ব্যবস্থা সরকার করবে বলে মনে করা হচ্ছে৷
অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতিও ক্রমশ শান্ত হচ্ছে৷ ভারত সরকারও আশা করছে যে প্রতিবেশী এই দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে৷ এ দিন সেকথাও জানিয়েছেন রণধীর জয়সওয়ালও৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হওয়ায় আমরা আশাবাদী যে সে দেশে পরিস্থিতি স্বাভাবিক হবে৷’’
যে সমস্ত পড়ুয়ারা বাংলাদেশ থেকে ফিরেছেন, তাঁদের অনেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা৷ তাঁরা ফিরে সেখানে গত কয়েকদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন সংবাদমাধ্যমে৷ দেশে ফিরে যে তাঁরা স্বস্তি পাচ্ছেন৷ সেকথাও জানিয়েছেন৷ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক  
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|