ব্যবসা-বিনিয়োগ বাড়াবে ভারত-কুয়েত
বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি খাত এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক ইস্যুতে সম্পর্ক গভীর করার বিষয়ে আলোকপাত করেছে ভারত-কুয়েত।
স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে সম্পর্কোন্নয়নের অঙ্গীকার করেছে ভারত ও কুয়েত। ২৪ জুলাই, কুয়েতে দু দেশের পররাষ্ট্র কর্তাদের মধ্যে অনুষ্ঠিত ৬ষ্ঠ ফরেন অফিস কনসাল্টেশনে (এফওসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক নানাবিধ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট ও ব্যক্ত করেছে উভয় দেশের কর্তাগণ। পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তরের দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
আলোচ্য বৈঠকে ভারতীয় কূটনীতিকদের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গাল্ফ) অসীম আর. মহাজন। অন্যদিকে, কুয়েত প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী (এএফএম) রাষ্ট্রদূত সামীহ এসা জোহর হায়াত।
এদিকে, কুয়েতে থাকাকালীন দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ-এর সাথে সাক্ষাৎ করেন অসীম আর মহাজন। এর আগে গত ২৩ জুলাই দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জিয়াদ আল-নাজেমের সাথে দেখা করেছিলেন তিনি।
পরবর্তী বৈঠক নয়াদিল্লীতে উভয় রাষ্ট্রের কর্তাদের সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21