আসিয়ান বৈঠকে যোগ দিতে লাওস যাচ্ছেন জয়শঙ্কর


|

আসিয়ান বৈঠকে যোগ দিতে লাওস যাচ্ছেন জয়শঙ্কর
ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির দশ বছর পূর্তিতে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কোন্নয়নের বার্তা নিয়ে লাওস যাচ্ছেন জয়শঙ্কর।
আসিয়ান-ভারত, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন (ইএএস) এবং আসিয়ান আঞ্চলিক ফোরাম (ইএএস) ফর্ম্যাটে আসিয়ান কাঠামোর অধীনে বিদেশ মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে লাওস যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৫ হতে ২৭ জুলাই অবধি তিনদিন ব্যাপী দেশটিতে অবস্থান করবেন তিনি।  
মঙ্গলবার (২৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সালেউমক্সে কোমাসিথের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন জয়শঙ্কর। উল্লেখ্য, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির দশ বছর পূর্তিতে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কোন্নয়নের বার্তা নিয়ে লাওস যাচ্ছেন জয়শঙ্কর। এর আগে ২০১৪ সালে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অ্যাক্ট ইস্ট পলিসির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। 
জানা গিয়েছে, লাওসের শহর ভিয়েনতিয়েনে থাকাকালীন আসিয়ান-সংশ্লিষ্ট অন্য দেশের নেতাদের সাথেও বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, প্রায় ৫ বছর যাবত কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে ভারত ও আসিয়ানের সম্পর্ক।
এর আগে গত বছর ০৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অন্যান্য নেতাদের সাথে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আসিয়ানের সাথে যুক্ত হওয়া ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অংশ।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম এর সদস্যপদ লাভ করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক  

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|