ভারতে প্রশিক্ষণ নিলেন বাংলাদেশের আরও ১৬ ডিসি


|

ভারতে প্রশিক্ষণ নিলেন বাংলাদেশের আরও ১৬ ডিসি
এখনও পর্যন্ত বাংলাদেশের আড়াই হাজারের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স।
বাংলাদেশের ১৬ জন ডেপুটি কমিশনারের জন্য জননীতি ও শাসন সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির বিশেষ কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স (এনসিজিজি)। এখনও পর্যন্ত বাংলাদেশের আড়াই হাজারের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে সংস্থাটি।
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১৫ হতে ২০ জুলাই অবধি দেশটির রাজধানী নয়াদিল্লীতে এই কর্মশালার আয়োজন করা হয়েছিলো। এই এক সপ্তাহের প্রোগ্রামটিতে অংশীজন হিসেবে আরও দায়িত্ব পালন করে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (আইটিইসি) প্রোগ্রাম।
প্রোগ্রাম চলাকালীন জেলা প্রশাসকগণ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং-এর সাথে মতবিনিময় করার সুযোগ পেয়েছিলেন। তিনি উভয় দেশের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোত্তম অনুশীলন এবং জ্ঞান বিনিময়ের পারস্পরিক সুবিধার উপর জোর দেন।
প্রসঙ্গত, এনসিজিজি থেকে এ পর্যন্ত বাংলাদেশের ২৫০০’র অধিক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে আরও এক হাজার ৮০০ কর্মকর্তাকে দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর অংশ হিসেবে, গত দুই বছরে এনসিজিজিতে বাংলাদেশ থেকে ৫১৭ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে এনসিজিজি মহাপরিচালক ভরত লাল সেঞ্চুরি অব এশিয়া গঠনে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান। কোর্সটি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কার্যকর পাবলিক নীতি ও বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের পাবলিক নীতি, শাসন, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতার ক্ষেত্রে নতুন জ্ঞান দিয়ে থাকে।
এনসিজিজি ২০১৪ সালে ভারত সরকারের কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একটি শীর্ষ স্তরের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটাকে ভারতের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশের সরকারি কর্মচারীদের জননীতি, শাসন, সংস্কার, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এটি সরকারের থিঙ্ক ট্যাংক হিসেবেও কাজ করে। এখান থেকে এ পর্যন্ত ১৫টি দেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক  

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|