কোয়াড বৈঠকে যোগ দিতে টোকিও যাবেন জয়শঙ্কর


|

কোয়াড বৈঠকে যোগ দিতে টোকিও যাবেন জয়শঙ্কর
২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ কোয়াড দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
চতুর্দেশীয় গোষ্ঠীভুক্ত অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক প্রায় এক বছর থমকে থাকার পর জুলাই মাসের শেষ দিকে টোকিওতে আবার শুরু হতে যাচ্ছে। এতে অংশ নিতে জাপানের রাজধানী শহরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৮ থেকে ৩০ জুলাই অবধি জাপানে অবস্থান করবেন জয়শঙ্কর। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ওকো কামিকাওয়ার আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি। আগামী ২৯ জুলাই টোকিও শহরে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উপস্থিত থাকবেন তিনি।
কোয়াড শীর্ষ পর্যায়ের বৈঠক এই বছরের গোড়ায় হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র এই নিয়ে কোনো কথা বলছে না। স্বাভাবিক ভাবেই টোকিওর মঞ্চকে কাজে লাগাতে উৎসাহী সাউথ ব্লক। ওই বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত-আসিয়ান এবং পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে লাওস যাবেন। 
একটি নামী পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত নিজস্ব কৌশলকে সামনে নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে ভারত। পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান নৌসক্রিয়তার মোকাবিলা করা, উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার উদ্বেগের মতো বিষয়গুলি নিয়ে নিজেদের অবস্থান সামনে রাখতে চায় দেশটি। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গিয়েছে। চীনের সঙ্গে ফিলিপিন্সের সামরিক উত্তেজনার বিষয়টিও আলোচনায় আসতে চলেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক  

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|