ওমানে ডুবে যাওয়া ৯ নাবিককে উদ্ধার করেছে ভারত
উদ্ধারকাজ এগিয়ে নিতে এবং ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তেগকে সাহায্য করতে পাঠানো হয় পি৮আই বিমান।
ওমানে মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উলটে নিখোঁজ ছিলেন ১৩ ভারতীয়-সহ মোট ১৬ নাবিক। খবর পেয়েই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় নৌসেনা। দিনভর চেষ্টার পরে জানা গিয়েছে, ৯ নাবিককে উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি। এখনও নিখোঁজ ৫ ভারতীয় নাবিক।
সোমবার তেলের ট্যাঙ্কার নিয়ে এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি। দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদ্রাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটে দুর্ঘটনাটি। আচমকা উলটে যায় জাহাজটি। ট্যাঙ্কারের পাশাপাশি জাহাজে থাকা ১৬ জন নাবিক সমুদ্রে পড়ে যান। খবর পেয়ে তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তেগকে। যুদ্ধজাহাজকে সাহায্য করতে পাঠানো হয় পি৮আই বিমান।
তবে প্রতিকূল পরিবেশের মধ্যে উদ্ধারকাজ চালাতেও প্রবল সমস্যার মুখে পড়েন ভারতীয় নৌসেনার কর্মীরা। ওই এলাকাটিতে সমুদ্র অত্যন্ত বিপজ্জনকভাবে উত্তাল হচ্ছে। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জোড়া চ্যালেঞ্জের মোকাবিলা করেই ডুবে যাওয়া নাবিকদের খোঁজ শুরু হয় বুধবার সকাল থেকে। সারাদিন লড়াই চালানোর পরে অবশেষে ৯ জনকে উদ্ধার করেছে নৌসেনা। তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার এক নাবিক। বাকিরা সকলেই ভারতীয়।
এখনও সমুদ্রে তলিয়ে যাওয়া সাত নাবিকের খোঁজ মেলেনি। তাঁদের মধ্যে রয়েছেন ৫ জন ভারতীয়। তবে এখনও তাঁদের খোঁজে চলছে তল্লাশি। গোটা উদ্ধারকাজের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। কেন্দ্রের তরফে জানানো হয়, ওমান সরকার এবং উপকূলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে ভারতীয় দূতাবাস।
উল্লেখ্য, ১১৭ মিটার লম্বা তেলজাত পণ্যের ট্যাংকারটি ২০০৭ সালে নির্মিত হয়। এলএসইজির তথ্য অনুযায়ী, ফ্যালকন প্রেস্টিজ ইয়েমেনের এডেন বন্দরের দিকে যাচ্ছিল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
| 2025-02-23
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
| 2025-02-23
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
| 2025-02-22
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
| 2025-02-22
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
| 2025-02-21