ভারতে প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশের সরকারী আমলারা


|

ভারতে প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশের সরকারী আমলারা
ফাইল ছবি
বিগত দু বছর সময়কালে ঢাকায় ভারতীয় মিশনের সহযোগিতায় এনসিজিজিতে বাংলাদেশের প্রায় ৫০০ জনের বেশি প্রশিক্ষণ নিয়েছেন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি) থেকে বাংলাদেশের ৪৫ জন সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠানটির ৬০ তম ব্যাচের জন্য ফ্ল্যাগশিপ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম (সিবিএফ) কোর্স সম্পন্ন করেছেন। কোর্সটি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কার্যকর পাবলিক নীতি ও বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের পাবলিক নীতি, শাসন, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতার ক্ষেত্রে নতুন জ্ঞান দিয়ে থাকে। রোববার রা‌তে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে এনসিজিজি মহাপরিচালক ভারত লাল কর্মকর্তাদের জনগণের প্রয়োজনের প্রতি সাড়া দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি একটি সময়বদ্ধ পদ্ধতিতে জনসাধারণের অভিযোগের প্রতিকারের গুরুত্বের ওপর জোর দেন। তিনি দুই দেশের মধ্যে উন্নয়নমূলক অংশীদারত্বের প্রশংসা করেন।

ভারত লাল বলেন, এই প্রোগ্রাম অংশগ্রহণকারীদের জন্য নতুন উন্নয়নমূলক দৃষ্টান্ত ও ক্ষমতায়নের একটি প্রচেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ সুশাসন’-এর নীতি তুলে ধরে তিনি জনসেবকদের নাগরিক ও সরকারের মধ্যে ব্যবধান কমাতে এবং পুরনো ঔপনিবেশিক মানসিকতা দূর করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে একটি বড় সহায়ক। জনগণকে আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) এই আধুনিক কৌশল শেখা এবং গ্রহণ করা উচিত।

অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশের কর্মকর্তারা কোর্সের প্রশংসা করেন। এ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় মিশনের সহযোগিতায় এনসিজিজিতে বাংলাদেশের প্রায় ২০৫৫ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। বিগত দু বছরে এই প্রশিক্ষিত কর্মকর্তাদের সংখ্যা প্রায় ৫০০ এর বেশি।

এনসিজিজি ২০১৪ সালে ভারত সরকারের কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একটি শীর্ষ স্তরের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এনসিজিজিকে ভারতের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশের সরকারি কর্মচারীদের জননীতি, শাসন, সংস্কার, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

এটি সরকারের থিঙ্ক ট্যাংক হিসেবেও কাজ করে। এখান থেকে এ পর্যন্ত ১৫টি দেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৬০ তম কোর্সটি পরিচালনা করেছেন কোর্স সমন্বয়কারী ড. এপি সিং, সহযোগী কোর্স সমন্বয়কারী ছিলেন ড. সঞ্জীব শর্মা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|