বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যুক্তরাষ্ট্রে সীতারামন


|

বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যুক্তরাষ্ট্রে সীতারামন
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভারতের সভাপতিত্বে জি-২০ গ্রুপের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের নিয়ে ২য় বৈঠক করবেন তিনি।

শুরু হতে যাচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাতদিনের বসন্তকালীন সভা। এবারের সভায় বৈশ্বিক সংকটের জন্য প্রায় ৫০ বিলিয়ন ডলারের ঘোষণা আসবে সংস্থাটির কাছ থেকে। প্রতি বছরের মতো এবারও বিশ্বব্যাংকে বার্ষিক সাধারণ সভার বসন্তকালীন সভাতে অংশ নিচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) থেকে আগামী রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত চলবে। ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এবং বিশ্বব্যাংক গ্রুপের সদর দপ্তরে বসন্তকালীন সভাটি অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাংকের বসন্তকালীন সভাটির নেতৃত্ব দেবেন ফ্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং বারডোজের প্রধানমন্ত্রী মিয়ামতলু। এদের সঙ্গে বিশ্ব নেতারা, শিক্ষাবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ এবং জলবায়ু বিশেষজ্ঞরা থাকবেন। এছাড়া, বিশ্বব্যাংকের সদস্যভুক্ত ১৮৯ দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নেবেন।

ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে নেতৃত্বে বসন্তকালীন সভায় ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। দলটি গত শুক্রবারই ওয়াশিংটনের উদ্দেশ্যে নয়াদিল্লী ছেড়ে গিয়েছে।

জোর গুঞ্জন, বিশ্বব্যাংক গ্রুপের এই বসন্তকালীন সভায় এবার বৈশ্বিক সংকট মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বাড়তি অর্থায়নের ঘোষণা দেবে সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি)। আইবিআরডির সদস্য হওয়ায় এই অর্থায়নের সুবিধা ভারতও পাবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০২০ থেকে ২০২২ অর্থবছরের তিন বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে বিশ্বব্যাংক গ্রুপ। এই অর্থায়নের অর্ধেকেরও বেশি জলবায়ু খাতে অর্থায়ন করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের সম্মেলন করবে ভারত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
হন্ডুরাসে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত
ভারত এর আগে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে।
|
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভূটানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পর্কে গতি
ভারত ও ভুটানের অনন্য ও ঐতিহাসিক অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
|
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা জরুরি; জি২০ বৈঠকে জয়শঙ্কর
সরবরাহ চেইনের কেন্দ্রীকরণ, বাণিজ্য ও অর্থ ব্যবস্থার অস্ত্রায়ন এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।
|
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ উদ্বেগজনক: ভারত
“সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত করছে,” জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
|