এর আগে ২০২১ সালের নভেম্বরে প্যারিসে দু দেশের মধ্যকার সর্বশেষ কৌশলগত সংলাপ আয়োজিত হয়েছিলো বলে জানা গিয়েছে।
নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করেছে ভারত ও ফ্রান্স। বৃহস্পতিবার, নয়াদিল্লীতে, উভয় রাষ্ট্রের পররাষ্ট্র কর্তাদের মধ্যকার ৩৬তম কৌশলগত সংলাপে এ বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ফরাসি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোনে। এর আগে সর্বশেষ, ২০২১ সালের নভেম্বরে প্যারিসে দু দেশের মধ্যকার কৌশলগত সংলাপ আয়োজিত হয়েছিলো।
উল্লেখ্য, ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুত এবং সংস্কারকৃত ও কার্যকর বহুপাক্ষিকতাবাদ দ্বারা আকৃতির বহুমুখী বিশ্বে বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরী।
ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উভয় পক্ষ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। দু দেশের ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্ব- প্রতিরক্ষা এবং নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, স্বাস্থ্য এবং স্থায়িত্বকে অন্তর্ভুক্ত করে।
উপরন্তু, বাণিজ্য ও ব্যবসা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষার মতো ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা রয়েছে ভারত ও ফ্রান্সের। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

যোগাযোগ করুন
আমাদের সদস্যতা

Contact Us
Subscribe
News Letter 